আদৃত পাল, পশ্চিম মেদিনীপুর:ক্ষীরপাইয়ের ছেলে সৌভিক বন্দ্যোপাধ্যায়ের (৩২) আকস্মিক মৃত্যুর খবরে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেসরকারি সংস্থায় কর্মরত সৌভিকের অকালপ্রয়াণে পরিবার-পরিজন ও পরিচিত মহলে স্তব্ধতা।ভোরবেলায় নিজের ঘর থেকে সৌভিককে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায়।তরুণ বয়সে সৌভিকের এই অকালপ্রয়াণে ক্ষীরপাই জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।