আদৃত পাল, পশ্চিম মেদিনীপুর : পি ডব্লিউ ডি কাজে কালভাট নির্মাণের ক্ষেত্রে, বিক্রি করা হচ্ছে প্রচুর পরিমানে সরকারি মাটি,প্রতিবাদে সরব এলাকাবাসী। এমনকি গ্রাম পঞ্চায়েত এলাকায় বেআইনি ভাবে কেটে নেওয়া হয়েছে গাছ। এমনই অভিযোগ তুলে সরব হল এলাকার মানুষজন। অবিলম্বে বেআইনিভাবে সরকারি মাটি বিক্রির বন্ধ করতে হবে এমনই দাবি তুলে প্রশাসনের দারস্ত তারা। ঘটনা সত্য বলে স্বীকার করলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। নির্মাণকারী ঠিকা কর্মীদের দাবি, তারা অল্প কয়েক গাড়ি মাটি বিক্রি করেছে।
ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ।ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার চার নম্বর মানিককুণ্ড গ্রাম পঞ্চায়েতের বাঁকা ব্রহ্মঝাড়ুল এলাকায়। এলাকাবাসীর অভিযোগ ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের বাঁকা এলাকায় একটি কালভার্ট নির্মাণ করা হচ্ছে সেই নির্মাণের ক্ষেত্রে,ঠিকাদারি সংস্থা রাত ও দিনের বেলা সুযোগ বুঝে শয়ে-শয়ে ট্র্যাক্টর ভর্তি মাটি বিক্রি করছে ,অন্যান্য এলাকায়। কি করে বন্যা কবলিত এলাকার মাটি এখান থেকে কেটে নিয়ে গিয়ে অন্য জায়গায় বিক্রি হচ্ছে দাবি তুলে সরব এলাকার মানুষজন।

এ বিষয়ে চার নম্বর মানিককুণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্ভু সরেনও বলেন আমাদের কাছে খবরটা আগে থেকেই ছিল, এমনকি ওই এলাকায় গ্রাম পঞ্চায়েত কিছু গাছ ছিল সেই গাছও কেটে নিয়েছে ঠিকাদারি সংস্থা। অবিলম্বে এই বেআইনি কাজের জন্য প্রশাসন কেউ জানিয়েছি। এ বিষয়ে ঠিকা কর্মী সেলিম খান বলেন, কয়েক গাড়ি মাটি বিক্রি করেছে। ঘটনাস্থলে এসে পৌঁছে যে পুলিশ।