এিদিব ঘোষ , পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের পাঁইটা ১নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২০৪ নং বুথের বিএলও-২ শ্রী মৃণাল কান্তি মণ্ডলের মা শ্রীমতী পারুল বালা মণ্ডল আজ পরলোকগমন করেন। তাঁর প্রয়াণে এলাকাজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে।
দুঃসংবাদ পাওয়া মাত্রই শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁদের বাড়িতে উপস্থিত হন । রায়না ২ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ তথা রায়না ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন (বাপ্পা)। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান।এই শোকের মুহূর্তে তিনি পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। প্রয়াত পারুল বালা মণ্ডলের আত্মার শান্তি কামনা করে এলাকাবাসীও শোকজ্ঞাপন করেছেন।