শুভ্রজ্যোতি ঘোষ, পূর্ব বর্ধমান : রাসবিহারী ঘোষ এর ২৭তম সাংস্কৃতিক ও কৃষি মেলার শুভ উদ্বোধন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সম্পন্ন হবে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের তোড়কোনা গ্রামে প্রখ্যাত আইনজীবী রাসবিহারী ঘোষের ১৭৬তম জন্মদিবস উপলক্ষে শুরু হয় এই মেলা।
মেলার বৈশিষ্ট্য কৃষি প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সামগ্রীর দোকান বসে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রাজু বড়ুয়া, অভিনীত উৎপল রায় রচিত যাত্রাপালা ‘শ্মশানের বুকে’ মঞ্চস্থ হবে। জি বাংলা সারেগামা পারখ্যাত গায়করা গানের আসরে অংশ নেবেন উদ্বোধনের বিবরণ শোভাযাত্রা, কুচকাওয়াজ, প্রদীপ প্রজ্বলন এবং পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করা হয়। এটি স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে।এই মেলাকে কেন্দ্র করে গ্রামের মানুষজন এবং বাইরে থেকে বিভিন্ন মানুষজন আসে,,সবাই খুব আনন্দ উপভোগ করে।