সুমন পাত্র, গড়বেতা: পশ্চিম মেদিনীপুর :- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে অনুষ্ঠিত হল চন্দ্রকোনা রোড সারদাময়ী হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে শহর পরিক্রমা ও প্রাক্তনীদের কুশল বিনিময়। একে অপরের সাথে দাঁড়িয়ে নিজস্বী গ্রহণ থেকে পুরানো স্কুলের সাথে চিত্রগ্রহণের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সাথে উপস্থিত ছিলেন স্কুলের বর্তমান ছাত্র-ছাত্রীরাও, সেই সাথে হাজির ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি রাম চন্দ্র পাল।এদিন চন্দ্রকোনা রোডের প্রায় সকলেই শহর পরিক্রমাকে স্বাগত জানালেও স্কুলের পঠন-পাঠন সংক্রান্ত মানোন্নয়নের দাবী জানিয়েছেন অনেকেই।
তাদের বক্তব্য স্কুলের মানোন্নয়ন ঘটানো হোক। ক্লাসে ঠিকঠাক পড়ানো হচ্ছে না। ছাত্র-ছাত্রীরা স্কুলে ঠিকঠাক আসছেও না এবং এই সংক্রান্ত বিষয়ে স্কুল উদাসীন। ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলক উপস্থিতি থেকে শুরু করে ক্লাসে ভালো করে পড়ানো হলে। স্কুলের প্রতি অভিভাবকদের আস্থা বাড়বে। এখন সারদাময়ী স্কুলের অর্থ বাপে খেদানো মায়ের তাড়ানো ছেলেদের পাঠশালা। এর পরিবর্তন ঘটানো প্রয়োজন।
যদিও পরিচালন কমিটির তরফে জানানো হয়েছে এইসব মিথ্যে অভিযোগ স্কুল চলছে স্কুলের নিয়মেই তাছাড়া স্কুলের আগের থেকে অনেক পরিকাঠামোগত উন্নয়ন ঘটেছে এবং আগামী দিনের স্কুলের আরও উন্নয়ন ঘটানো হবে। এখন অভিযোগ, অভিযোগ অস্বীকার, পুনর্মিলন উৎসব, প্লাটিনাম জয়ন্তী থেকে শুরু করে ৮০ বছর পূর্তি উৎসব নিয়ে জমজমাট চন্দ্রকোনা রোড সারদাময়ী স্কুল।