অভিষেক মণ্ডল, কলকাতা : রাজারহাট নিউ টাউন বিধানসভা এলাকায় বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘পরিবর্তন সভা’। সভায় উপস্থিত নেতৃবৃন্দ রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তা ও সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন। কর্মী-সমর্থকদের উদ্দেশে তাঁরা ঐক্যবদ্ধভাবে ময়দানে নামার আহ্বান জানান।

এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউন বিধানসভার মণ্ডল ৫-এর সভাপতি শান্তনু ঘোষ, বিধানসভা বি এল এ–১ ইনচার্জ অচিন্ত নস্কর, বারাসাত জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি জাকির হোসেন, রাজ্য বিজেপি নেতা অনুপম ঘোষ এবং মণ্ডল নেতা গৌতম সাহা-সহ বিজেপির একাধিক নেতৃত্ব।নেতৃত্বদের বক্তব্যে উঠে আসে রাজ্যের বর্তমান পরিস্থিতি, সংগঠন বিস্তারের পরিকল্পনা এবং সাধারণ মানুষের কাছে বিজেপির নীতি ও আদর্শ পৌঁছে দেওয়ার রূপরেখা। সভা ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল।