আদৃত পাল,পশ্চিম মেদিনীপুর: ভয়াবহ আগুনে পুড়ে ছাই হল বিঘার পর বিঘা ধান। মাঠেই নষ্ট হলো কয়েক বিঘা জমির পাকা ধান। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই বুড়ির পুকুর সংলগ্ন মাঠে। স্থানীয় সূত্রে খবর আলু লাগানোর জন্য চাষিরা ধান কাটার পর মাঠেই নাড়ায় আগুন লাগিয়ে দিয়েছিল আর সেই আগুনে মাঠে দাঁড়িয়ে থাকা কয়েক বিঘা পাকা ধান ঝলসে গেল মাঠেই।
চাষিরা তড়িঘড়ি এসে আগুন নেভানোর চেষ্টা করলেও নেভাতে পারেনি আগুন। দাউ দাউ করে জ্বলছে আগুন। তবে আনুমানিক প্রায় ১৮ বিঘা জমির ধান নষ্ট হয়ে গিয়েছে জানান স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ আগুন নিয়ন্ত্রণে না আনতে পেরে তাঁরা দমকল বাহিনীকে খবর দেন কিন্তু দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও আসেনি দমকল বাহিনী। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দিয়েও কোনরকম সাহায্য পাওয়া যায়নি বলেও তাঁদের অভিযোগ। অবশেষে চাষিরা নিজেদের চেষ্টায় হারভেস্টার লাগিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে ধান কেটে কয়েক বিঘা জমি রক্ষা করলে কিছুটা পরিত্রাণ পাওয়া যায়। তবে এইসময়ের মধ্যেই অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে কৃষকদের। যদিও প্রশাসনিক ভাবে মাঠে নাড়া পোড়ানোর ক্ষতিকর দিক অর্থাৎ মাঠে আগুন লাগালে মাটি পুড়ে নষ্ট হয় মাটির উর্বরতার ক্ষমতা তাছাড়াও জমির পাকা মাকর মারা গিয়ে নষ্ট হবে পরিবেশের বাস্তুতন্ত্র। প্রশাসনিক সতর্কবার্তাকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে নাড়া পোড়াতে গিয়েই আজকে মাথায় হাত কৃষকদের। তবে এখনও কৃষকরা না সচেতন হলে আবারও একই চিত্র দেখা যাবে অন্যত্র।