তারক হরি, পশ্চিম মেদিনীপুর: ডেবরা বিধানসভার উদ্যোগে ও ডেবরা সনাতন সংস্কৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত হল চলেছে বৃহৎ “গীতা পাঠ” কর্মসূচি। এই অনুষ্ঠান উপলক্ষে বুধবার ডেবরার লোয়াদা ৯ নম্বর অঞ্চলের দাবাবাড়ি বাজার থেকে লোয়াদা বাজার পর্যন্ত বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে “৫০০ পিস গীতা দান” এবং খোল-করতাল সহায়তায় কৃষ্ণ সংকীর্তন পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৩টা থেকে শুরু হয় আয়োজন।আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার শতাধিক সনাতনী মা-বোন-দাদা-ভাই—সকলকে শঙ্খ ও পতাকা নিয়ে এই গীতা মেলায় অংশগ্রহণের করেন।

সংগঠকরা জানান, “এটি ডেবরার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে। সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি ঐতিহাসিক রূপ নেবে বলে আশা।”বুধবার এই কর্মসূচি কে ঘিরে এলাকাজুড়ে রীতিমতো উৎসবের আবহ তৈরি হয়েছে।আয়োজকদের বার্তা—“হরে কৃষ্ণ! গীতা পাঠের মাধ্যমে সকলের মধ্যে শান্তি, ভক্তি ও সদ্ভাবের বিস্তার হোক।”