নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : শবযানের শব্দ কানে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ল পরিবার সহ গোটা এলাকা, ভিনদেশ থেকে ফিরলো মৃতদেহ, কাজ থেকে আর জীবিত ফিরতে পারল না অমিত। তামিলনাড়ু থেকে ঘাটালের গোপমোহল গ্রামে ফিরলো মৃতদেহ। শব জানের শব্দ কানে যেতেই কান্নার রোল পড়ল এলাকায়।
প্রসঙ্গত পথ দুর্ঘটনায় ২২ ডিসেম্বর নামিলনারুর কয়েম্বাটুরে মারা গিয়েছিলেন গপমোহল গ্রামের অমিত রায়। বয়স মাত্র ২৭ বছর। বাবার নাম তপন রায়। দুই ভাইয়ের মধ্যে বড় ভাই অমিত। স্থানীয় সূত্রে খবর অমিতের বিয়ে হয়েছে এখনও বছর ঘোরেনি। পেশাগত কারণে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে থাকতেন অমিত। ২২ সে ডিসেম্বর সেখানেই হাই রোডে পথ দুর্ঘটনায় প্রাণ যায় অমিত।এদিন মৃতদেহ গ্রামে ফিরতেই ভেঙে পড়ল অমিতের পরিবার সহ গোটা এলাকা।
তরতাজা এই যুবকের অকস্মাৎ মৃত্যু যেন সবাইকে আহত করেছে। অমিতের নিথর দেহ দেখে উপস্থিত সকলেই কান্নায় ভেঙে পড়েছেন। তাঁর বাড়ির চারিদিকে লোকে লোকারণ্য। প্রত্যেকের মুখে একটাই কথা এমন তরতাজা সুন্দর ছেলেটার কি হয়ে গেলো! করুন অবস্থা তাঁর বাবামায়ের।