নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: কর্মবিরতি চলছে চলবে, দাবি না মানলে চলবে কর্মবিরতি, একাধিক নিয়ে আবারও রাস্তায় নেমেছেন আশা কর্মীরা। স্লোগান পোস্টার সহযোগে সরকারের কাছে একাধিক দাবি নিয়ে একাধিক জায়গায় পথ অবরোধে সামিল। এদিন ঘাটালের বরদা, দাসপুর এবং চন্দ্রকোনা এক এবং দুই ব্লকে পোস্টার নিয়ে স্লোগান দিতে দিতে রাস্তায় নেমেছেন আশা কর্মীরা।
পশ্চিমবঙ্গ আশা ইউনিয়ন এবং এআইইউটিইউসি এর পরিচালনায় সরকারের কাছে বিভিন্ন দাবিদাওয়া যেমন মোবাইল কেনা এবং ব্যবহারে কোনো শর্ত চাপানো চলবে না, সমস্ত বকেয়া ইনসেনটিভ এবং এক ছিরের পিএল আই সহ সমস্ত পরিষেবার টাকা অবিলম্বে দিতে হবে, চার মাসের উৎসাহ ভাতা প্রদান করতে হবে, আশা কর্মীদের জন্য নূন্যতম ১৫ হাজার টাকা মাসিক ভাতা দিতে হবে এমনই একাধিক দাবি পূরণের জন্য কর্মবিরতিতে আছেন আশা কর্মীরা। আজ সেই দাবি পূরণের লক্ষ্যে পথে নেমেছেন কয়েকশ আশা কর্মীরা। তাঁদের পরিষ্কার কথা আমাদের দাবি সরকার না মানলে আমাদের কর্মবিরতি চলছে এবং চলবে।