বুবুন পাল, ঘাটাল: অন্যান্য পুরসভার ন্যায় চেয়ারম্যান সন্ন্যাসী চরণ দোলুই ও টাউন সভাপতি আলোক কর্মকারের নেতৃত্বে জোরকদমে চলছে এস আই আর ফরম ফিলাপের কাজ। চেয়ারম্যান সন্ন্যাসী সন্ন্যাসী চরণ দোলুই বলেন চক্রান্তকারী কিছু অর্বাচীন মানুষ এস আই আর নিয়ে বিভ্রান্তকর কিছু প্রচার চালাচ্ছে যার ফলে সাধারণ মানুষের মনে বিভিন্ন রকম প্রশ্ন দানা বেঁধেছে এবং বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় সদা সর্বদা মানুষের পাশে আছে- মানুষের সাথে আছে। তাই আমরাও ক্যাম্প করে সর্বসাধারণকে সাহায্য করছি।