নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ঘটনাটি ঘটেছে দাসপুর থানার জ্যোতকেশব এলাকায় জানা গিয়েছে গত 12 ই নভেম্বর বুধবার রাতে ওই এলাকায় এক জন্মদিন পার্টিতে এসেছিলেন কিছু মানুষজন। রাত্রে রাস্তার ধারে গাড়িটিকে পার্ক করে রেখেছিলাম তারা এমন সময় জন্মদিন পার্টি থেকে খেয়ে এসে দেখে, গাড়ি জলে পড়ে গিয়েছে। অসাবধানবশত কিংবা ইচ্ছাকৃত যে কোন ঘটনাতেই আখেরি ক্ষতি হলো গাড়ির মালিকের। গতরাতেই পুকুরের জলে নেমে দীর্ঘ চেষ্টা করেছিল গাড়িটির উদ্ধার করার জন্য কিন্তু রাতে উদ্ধার করা সম্ভব হয়নি।

গত ১৩ ই নভেম্বর বৃহস্পতিবার সকালে জলে ডুবে থাকা গাড়ির মালিকসহ আরো অন্যান্য গাড়ির মালিক এবং স্থানীয় মানুষজনদের সহযোগিতায় দড়ি বেঁধে গাড়ি দিকে জল থেকে উদ্ধার করা হয়েছে।। ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন গাড়ির মালিক। সকাল থেকেই কিন্তু প্রচুর স্থানীয় মানুষদের ভিড় জমে ছিল গাড়ির উদ্ধারের দৃশ্য দেখার জন্য। জানা গিয়েছে গাড়ির মালিকের বাড়ি যে ধনুর সঙ্গে লাগাতেই এবং তিনি এক আত্মীয় বাড়ি এসেছিলেন আর তারপরেই এমন দুর্ঘটনা।। গাড়ির মালিকের কথা অনুযায়ী পুকুরের পাশেই যে রাস্তা রয়েছে সেই রাস্তাতেই তিনি গাড়িটিকে পার্ক করে রেখেছিলেন কিন্তু গাড়িটা পুকুর থেকে অনেকটা দূরে রাখা ছিল। এরপরে কিভাবে জলে গেল সে বিষয়টি নিয়ে রয়েছে ধোঁয়াশা।