নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরপশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত লক্ষীকুন্ডু গ্রামে মর্মান্তিক এক ঘটনার সাক্ষী রইল স্থানীয়রা। নিজের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল ৫০ বছর বয়সী কাকলি মাজির দেহ।স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে কাকলি দেবীর শারীরিক অবস্থা ভালো ছিল না।
দীর্ঘদিনের অসুস্থতার কারণে মানসিক অবসাদও দেখা দিয়েছিল বলে পরিবার সূত্রের দাবি। রবিবার সকালে বাড়ির সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।