নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পলাশী জুনিয়র হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী প্রিয়াঙ্কা মণ্ডলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত ছাত্রীর পিতার নাম আনন্দ মণ্ডল।প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, প্রিয়াঙ্কার দিদার মৃত্যু হয়। সেই কারণে তার মা মামাবাড়িতে গিয়েছিলেন।
শনিবার টিউশন থেকে বাড়ি ফিরে মাকে বাড়িতে না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে ওই নাবালিকা। অভিযোগ, সেই অভিমানের জেরেই সে চরম সিদ্ধান্ত নেয়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাকরুদ্ধ হয়ে পড়েন প্রতিবেশীরা। একটি অল্পবয়সি শিশুর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর বেদনা ও চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।