এিদিব ঘোষ পূর্ব বর্ধমান ,পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভার অন্তর্গত ২৪৮ নম্বর বুথের দেনো গ্রামে, সুভাষ মঞ্চের পাশে ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচির অঙ্গ হিসেবে দুপুরে সাধারণ মানুষের সঙ্গে একত্রে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশে তাঁদের সঙ্গে একই পঙ্ক্তিতে বসে আহার গ্রহণ করা হয়, যা মানুষের সরকার ও মানুষের রাজনীতির বার্তাকেই আরও দৃঢ় করে।
এই সময়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাংলায় যে সর্বাঙ্গীণ উন্নয়ন সাধিত হয়েছে—লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, শিক্ষা, রাস্তা-ঘাট ও সামাজিক সুরক্ষা—তার বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিশা ও অনুপ্রেরণায় কীভাবে এই উন্নয়নের ধারা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া হচ্ছে, সেই বার্তাও তুলে ধরা হয়।এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয় এবং তাঁদের মতামত, অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনা হয়।
মানুষের সরকার, মানুষের উন্নয়ন—এই অঙ্গীকারেই এগিয়ে চলেছে ‘উন্নয়নের পাঁচালী’।
রায়না ২ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ তথা রায়না ২ ব্লক তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি সৈয়দ কলিমুদ্দিন (বাপ্পা) দার নেতৃত্বে উপস্থিত ছিলেন রায়না ১ পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি পবিত্র রায়, রায়না ২ পঞ্চায়েত সমিতির মাননীয়া সভাপতি পার্বতী ধারা মালিক, পঞ্চায়েত সমিতির মাননীয় কর্মাধ্যক্ষ সাগর বাগ, মাননীয়া আলো বাগ, পাশাপাশি বড়বৈনান অঞ্চলের অঞ্চল তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি ও অন্যান্য অঞ্চল নেতৃত্ব, গ্রাম পঞ্চায়েতের মাননীয়া প্রধান, দলীয় কর্মী-সমর্থকবৃন্দ এবং সাধারণ মানুষ।