পশ্চিম মেদিনীপুর:-জয়শ্রীরামের পাল্টা জয়বাংলা শ্লোগানকে ঘিরে উত্তাল বাকবিতণ্ডা পৌছেগেল খন্ডযুদ্ধে।পরিস্থিতি সামাল দিতে পৌঁছাল পুলিশ আটক ৩।ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভায়। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত্রে পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে বিজেপির কিছু কর্মী জয় শ্রীরাম শ্লোগান দেয় আর তারই পাল্টা জয় বাংলা শ্লোগানে বলতে বলতে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূল কর্মীরা এমনটাই অভিযোগ বিজেপির। দুই পক্ষের বাদানুবাদ এমন পর্যায়ে পৌঁছায় যে তা হাতাহাতিতে হতে শুরু করে।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসতে হয় স্থানীয় থানার পুলিশকে। ঘটনায় গ্রেফতার করা হয় তিনজনকে। বিজেপি তরফে বিধায়ক শীতল কপাটের অভিযোগ গতকাল রাতে খড়ার পৌরসভার ১০নম্বর ওয়ার্ড এলাকায় কয়েকজন বিজেপি কর্মী, জয় শ্রীরাম বলয় হঠাৎ করেই তাদের উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। তৃণমূলের ইন্ধনে পুলিশ বিজেপি কর্মীদের বেছে বেছে আটক করে শ্লীলতা হানির মতো কেস দেয় কর্মীদের ওপর। নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভয় পাচ্ছে শাসক দল। এর পাল্টা তৃণমূলের পক্ষে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর বলে শ্রীরাম ধনী ধর্মীয় ধ্বনি কিন্তু তাকে যদি কেউ রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করে তার প্রতিবাদ তৃণমূল কংগ্রেস করবে কিন্তু গতকালের যা ঘটনা ঘটেছে তাতে উস্কানিমূলক বক্তব্য ছিল বিজেপির তরফে তবে ঘটনায় আমাদের পক্ষ থেকে কাউকে মারধর করা হয়নি। ধ্বনী পাল্টা ধ্বনি এই পরিপ্রেক্ষিতে ই নির্বাচনী আবহাওয়ার আগেই রীতিমতো উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর জেলা রাজনীতি।