আদৃত পাল, পশ্চিম মেদিনীপুর : খড়ার শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঘাটাল সাংগঠনিক জেলার তিন নব নিযুক্ত নেতৃত্বকে সংবর্ধনা জানানো হলো। এদিন খড়ার শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে সদ্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা ও উৎসাহ প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৫ই জানুয়ারি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে খড়ার এলাকা থেকে বিলেশ্বর দোলুই ও ছোট্টু পণ্ডিত জেলা কমিটির সেক্রেটারি হিসেবে স্থান পান। পাশাপাশি শ্রমিক সংগঠনের প্রতিনিধি হিসেবে নবকুমার বাগ জেলা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। তাঁদের এই দায়িত্বপ্রাপ্তিকে কেন্দ্র করেই খড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি আলোক কর্মকার, পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, একাধিক কাউন্সিলর, এসসি ও ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ টাউন নেতৃত্ববৃন্দ।
পাশাপাশি দুর্গাপুর যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নব নিযুক্ত নেতাদের সম্বর্ধনা জানান।বক্তব্য রাখতে গিয়ে নেতারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে নতুন নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানানো হয় নব নিযুক্ত নেতৃত্বদের। অনুষ্ঠানের মাধ্যমে ঘাটাল সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন দলীয় নেতৃত্ব।
।