শুভ্র জ্যোতি ঘোষ, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো ভারতের বিখ্যাত আইনজ্ঞ, দানবীর ও জাতীয় কংগ্রেসের দু’বারের সভাপতি স্যার রাসবিহারী ঘোষের ১৮১তম জন্মজয়ন্তী (মহাসমারোহে) উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলাশাসক আয়েশা রানি,জেলা পুলিশ সুপার সায়ক দাস, এডিএম প্রতীক সিংহ, এডিএম প্রসেনজিৎ দাস , অমিয় কুমার দাস এসডিও সাউথ বুদ্ধদেব পান, এস ডি ও নর্থ রাজর্ষি , তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাম সংকর মণ্ডল, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বহু প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে রাসবিহারী ঘোষের জীবন ও অবদান নিয়ে আলোচনা করা হয়। এ উপলক্ষে বিশিষ্ট সাহিত্যিক ড. রমজান আলী ও সাংবাদিক-লেখক শফিকুল ইসলামকে তাঁদের গ্রন্থ ‘দুই রাসবিহারী’-র জন্য সম্মাননা প্রদান করা হয়।
জেলাশাসক আয়েশা রানি, “রাসবিহারী ঘোষের “অসাধারণ অবদান তুলে ধরে বলেন, আগামী দিনে বর্ধমানের এই মনীষীসহ অন্যান্য কৃতী ব্যক্তিদের নিয়ে আরও কাজ করার ইচ্ছা রয়েছে প্রশাসনের।অনুষ্ঠানের অংশ হিসেবে টাউন হল থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে রাসবিহারী ঘোষের ছবিসংবলিত ট্যাবলো-যুক্ত এক পদযাত্রা বের হয়, যা জেলাশাসকের দপ্তর পর্যন্ত পৌঁছায়। এতে অসংখ্য ছাত্র-ছাত্রী ও বিশিষ্টজন অংশগ্রহণ করেন। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় স্তরে রাসবিহারী ঘোষের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বের স্মৃতি জাগরণের এক নতুন দিশা দেখাল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।