পাপিয়া ব্যানার্জী, পশ্চিম মেদিনীপুর: “আপনারা লক্ষ্য রাখুন যেন একটিও ভোটার না বাদ যান কিন্তু আমরা কোনো রাজনীতিক দলকে আক্রমণ করব না। শীতল বাবু বুঝে গেছেন উনি আর ক্ষমতায় থাকছেন না তাই মানসিক ভারসাম্য হারিয়ে আগডুম বাগডুম বকছেন। ব্যক্তিগত আক্রমণ দিয়ে কখনো রাজনীতি হয় না”- শনিবার ঘাটালের গোপমহল গ্রামে যোগদান কর্মসূচিতে অংশগ্রহণ করে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর সরাসরি কটাক্ষ করেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকে।
এমনি বক্তব্য রাখলেন জোর গলায়। কয়েকদিন আগে শীতল বাবু এই গ্রামে সভা করে নানান কথা বলে গিয়েছেন আজ এই সভা থেকে আমরা তার তীব্র নিন্দা করলাম এমনটাই জানালেন বিকাশ বাবু। তিনি আরও বলেন আজ এই গ্রামে শীতল বাবু তো বলছেন পুলিশের নাকি ঠ্যাং খোঁড়া করে দেওয়া হবে যাতে তৃণমূলের হয়ে কাজ না করতে পারে কিন্তু তৃণমূলের সৈনিক মা বোনেরা তৃণমূলের সৈনিক কৃষকরা।
২০২৬ এর বিধানসভা ভোট এখন প্রত্যেকটি রাজনৈতিক দলের পাখির চোখ। প্রত্যেকটি দল নিজেদের কর্মী সমর্থক বাড়াতে তৎপর এখন। আজ আবারও ঘাটালের গোপমহল গ্রামে মহিলা সহ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় ১০ জন। গোপমহল গ্রামের সুরত্ব বার এলাকায় এই যোগদান কর্মসূচি হয় আজ। একটি সভাও হয় আজ। যেখানে প্রায় পাঁচ শতাধিক মানুষ যোগদান করেছেন আজ। আজকের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি, মনোহর পুর পঞ্চায়েত প্রধান মৌসুমী ঘাঁটি, এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জয়দেব দলই সহ তৃণমূলের একাধিক কর্মী সমর্থক।
