বাবলু বন্দ্যোপাধ্যায়, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের ৮ ম বার্ষিক লিটল ম্যাগাজিন মেলা মেছেদা শ্রীধর মিলন মন্দির গ্রন্থাগারে আনুষ্ঠানিক উদ্বোধন হল। আয়োজক সৃজনী সাহিত্য পত্রিকা। সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাহিত্যিক সুকুমার মাইতি, সমাজ সেবী পুলিন বাগ, ডা: রমেশ চন্দ্র বেরা, সৃজনীর সম্পাদক বিধান ঘোড়াই,অমৃতা খেটো, সার্ধশতবর্ষে বন্দেমাতরম্ওবঙ্কিম চন্দ্রের উপন্যাস ওপ্রবন্ধ নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের সভাপতি সুশীল রঞ্জন মাইতি।
কবিতা পাঠে যোগ দেন আনন্দ মোহন দাশ, কাজল চক্রবর্তী,জয়শ্রী মেট্যা, অনিল সামন্ত সহ পঞ্চাশ জন কবি। সঙ্গীত পরিবেশন করেন মৃত্তিকা ঘোড়াই। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশিস চক্রবর্তী। মেলা শুক্রবার শেষ হবে।