শুভ্র জ্যোতি ঘোষ, পূর্ব বর্ধমান:-পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কারুলিয়া শাখার মাঠে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও ভাবগম্ভীর “হিন্দু মেলা”। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতাব্দীবর্ষ উদ্যাপন উপলক্ষে রবিবার, এই মহোৎসবের আয়োজন করে হিন্দুমেলা কাটোয়া খণ্ড আয়োজক সমিতি।এই অনুষ্ঠানের সূচনা হয় শতবর্ষে শত কলস যাত্রা-এর মাধ্যমে।
শঙ্খধ্বনি ও ধর্মীয় মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে। কলস যাত্রা উপস্থিত দর্শকদের মধ্যে এক আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে। পরবর্তীতে অনুষ্ঠিত হয় ঘট আনয়ন ও চণ্ডীপাঠ, যেখানে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শ্রীশ্রী ভারতমাতা পূজা ও হোম যজ্ঞ। দেশ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় চেতনার জাগরণে এই পূজা বিশেষ তাৎপর্য বহন করে।
যজ্ঞস্থলে শান্তি, সম্প্রীতি ও সমাজকল্যাণের প্রার্থনা করা হয়।এরপর আয়োজিত হয় এক বৃহৎ হিন্দু ধর্মসভা, যেখানে বিশিষ্ট বক্তারা হিন্দু সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। দুপুরে প্রায় ২ হাজার মানুষের জন্য ভোগ প্রসাদ বিতরণেরও আয়োজন করে তারা।