বাবলু বন্দ্যোপাধ্যায়, তমলুক :পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহাকুমা জুড়ে স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মজয়ন্তীতে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচি নিতে দেখা গেল। পাঁশকুড়া কোলাঘাট তমলুক ময়নাতে যুব চেতনার প্রতীক বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করে কোথাও রক্তদান শিবির, আবার কোথাও সামাজিক প্রেক্ষাপটে বিবেকানন্দের ভূমিকা নিয়ে আলোচনা সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। বিবেকানন্দ জন্ম সমিতি বড়গাছিয়া শিশু তীর্থ ভবনে সাড়ম্বরে আজকের দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক আশিস কুমার মাইতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার রমেশ চন্দ্র বেরা । উপস্থিত ছিলেন প্রশান্ত শেখর ভৌমিক, গোবর্ধন জানা, তপন কুমার বর, গণেশ বেরা, অর্ধেন্দু আদক প্রমূখ। সংগীত পরিবেশন করেন কার্তিক সামন্ত পাপ্পু প্রামানিক। ছাত্র-ছাত্রীরাও সংগীত কবিতা আবৃত্তি করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্পাদক নির্মল কুমার মাইতি।