ত্রিদিব ঘোষ,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার আউশগ্ৰাম ১নম্বর ব্লকের তাকিপুর গ্ৰামে। রাতের অন্ধকারে মন্দির দুঃসাহসিক চুরি বাক্স ভেঙে টাকা পয়সা নিয়ে পালালো চোর। বৃহস্পতিবার তাকিপুর বড় কালিতলা এলাকায় একের পর এক মন্দির চুরি ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাত আনুমানিক 12:40 থেকে 01:06 মিনিটের মধ্যে বড় কালিতলা ছোট মন্দির মধ্যে দুটি শিব মন্দির ও ছোট কালিতলা থাকা প্রণামির বাক্স ভেঙ্গে দুষ্কৃতীরা সমস্ত টাকা ও পয়সা চুরি করে পালিয়ে যায় বলে অভিযোগ।

ঘটনার তদন্ত করে আউশগ্ৰামের থানার পুলিশ ও গুসকরা থানার পুলিশ এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের চিহ্নিত করা চেষ্টা চলছে। স্থানীয় এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।