অভিষেক মণ্ডল, কলকাতা: বিধাননগর এলাকার রাজারহাট নিউটাউনে সোমবার একটি টুর্নামেন্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবোদয় সংঘের উদ্যোগে এবং ভাস্কর রায়ের ভাবনায় ‘অধিকার ‘ এবং বাগুইহাটি প্রত্যয় এর যৌথ উদ্যোগে বিবেক চেতনায় “মাঠের নাটকের উৎসব” অংকন আভৃতি বিবেকানন্দ সাজো প্রতিযোগিতা অনুষ্ঠানআয়োজিত এই ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাস্কর রায়। উদ্যোক্তাদের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া ও স্মারক তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়।অনুষ্ঠানে একাধিক বিশিষ্ট ব্যক্তি ছাড়াও পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং এলাকার সামাজিক বন্ধনকে আরও মজবুত করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য।টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল। আয়োজকদের মতে, ভবিষ্যতেও নিয়মিতভাবে এই ধরনের ক্রীড়া ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হবে, যাতে এলাকার তরুণ প্রজন্ম সুস্থ সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকতে পারে।