অভিষেক মণ্ডল, কলকাতা: রাজারহাট–বিষ্ণুপুর অঞ্চলে রবিবার এক বর্ণাঢ্য সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাপস চ্যাটার্জি, বিধায়ক, রাজারহাট নিউটাউন। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর অঞ্চল সভাপতি অভিজিৎ নস্কর সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও সমাজকর্মীরা।
অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে অতিথিরা এলাকার সামাজিক ঐক্য, সংস্কৃতিচর্চা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলের সম্মিলিত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। শেষপর্বে অতিথিদের সংবর্ধনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
