সুদীপ প্রধান, পাঁশকুড়া: আগুনে ভস্মীভূত হয়ে পুড়ে ছাই গোটা বাড়ি । পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার রঘুনাথবাড়ি পঞ্চায়েত এর আটবেড়িয়া গ্ৰামের ঘটনা।জানা গিয়েছে, আটবেড়িয়া গ্ৰামের ভাস্কর বাগ নামে এক ব্যক্তির বাড়িতে এই আগুন লাগে ।তবে বাড়ির তিনজন সদস্যই ওই মূহুর্তে বাড়ির বাইরে ছিলেন,তাই কোনোরকম দুর্ঘটনা ঘটেনি।

উল্লেখ্য বাড়িতে জ্বলতে থাকা প্রদীপ এর আগুন থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই ঘটনাটি ঘটেছে।গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয় মানুষেরা জল দিয়ে কোনোরকমে আগুন নেভাতে সক্ষম হয়।ঘটনাস্থলে আসেন তমলুক সাংগঠনিক সভাপতি সুজিত রায়, তিনি ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ও সমস্ত রকমের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। ঘটনাস্থলে আসেন ব্লক এর বিডিও সহ নেতৃত্বরা।