অমরজিৎ দে, ঝাড়গ্রাম: শুক্রবার রোগীর মৃত্যুকে ঘিরে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে উত্তেজনা ছড়াল।রোগীর পরিবারের অভিযোগ পাশের রাজ্য ঝাড়খণ্ডের চাকুরিয়া থেকে তারা প্রেসেন্ট নিয়ে এসে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, গতকাল থেকে এখনো পর্যন্ত তাদের রোগীকে সঠিক চিকিৎসা পরিষেবা দেননি ডাক্তাররা যার ফলে ঝাড়খণ্ডের চাকুলিয়া মোটাবাঁধি গ্রামের ভারতী পাতর নামে এক ১৭ বছরের নাবালিকার মৃত্যু হয়।
যানিয়ে মৃতের পরিবার ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ দেখায়,ক্যামেরার সামনে ক্ষোভে ফেটে পড়েন পরিজনেরা।উত্তেজনার পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আছে ঝাড়গ্রাম থানার পুলিশ।পুরো ঘটনা লিখিত অভিযোগ জানাবে বলে জানিয়েছে পরিবার।
