এিদিব ঘোষ পূর্ব বর্ধমান :- ৪৭তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা ও ভালোবাসার জোয়ারে ভাসলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। শুক্রবার তাঁর জন্মদিন উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী-সমর্থক, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। দিনভর তাঁর বাসভবন ও বিভিন্ন স্থানে কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। ফুলের তোড়া, শুভেচ্ছা বার্তা ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় পরিবারের তরফে। অনেকেই সামাজিক মাধ্যমেও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
এই বিশেষ দিনে বিশ্বনাথ রায় পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, মানুষের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি। আগামী দিনেও সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের সমস্যা সমাধানে কাজ করে যেতে চান।তিনি আরও জানান, জেলার উন্নয়ন ও জনস্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছেন। জন্মদিনের এই শুভক্ষণে সকলের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন তিনি।