এিদিব ঘোষ পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার রায়না থানার শ্যামসুন্দর হাটতলা এলাকায় একটি মালবোঝাই দশ চাকা লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পাল্টি খেয়ে যায়। সৌভাগ্যবশত ঘটনাটি হাটের দিন বা ব্যস্ত সময়ে ঘটেনি। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সাধারণ মানুষ।স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, যদি ঘটনাটি সোম থেকে শুক্রবারের মধ্যে বা দিনের বেলায় ঘটত, তাহলে বহু মানুষের প্রাণহানি ঘটতে পারত। হাটের সময় এখানে প্রচুর মানুষ রুজি-রোজগারের জন্য আসেন, বহু পরিবার সবজি কিনতে ভিড় করেন।
এই দুর্ঘটনার শিকার যে কেউ হতে পারতেন—আমার, আপনার কিংবা এলাকার যেকোনো পরিবারের মানুষ। ঘটনার পর এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানানো হয়েছে—বড়োপুলের পর হাটতলার কাছে রাস্তার উপর যে পরিমাণ বালি জমে রয়েছে, তা দ্রুত সরানোর ব্যবস্থা করা হোক। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েতের পিছনের দিকের রাস্তা দিয়ে চলাচল বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
ওঠানামার সুব্যবস্থা করা এবং রাস্তার দুই ধারে অন্তত তিন ফুট করে বাঁধ দেওয়ার ব্যবস্থাও করার দাবি জানানো হয়েছে।এলাকাবাসীর দাবি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যাবে। তাই প্রশাসনের কাছে তাঁদের অনুরোধ—সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে অবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক।