সুদীপ প্রধান, পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লক এর গুরুত্বপূর্ণ হরশঙ্কর চন্ডীপুর পিচ রাস্তা। মূলত এই রাস্তাটি কিছুটা অংশ তমলুক ব্লক এর নীল কুন্ঠা পঞ্চায়েত, কিছুটা পাঁশকুড়া ব্লক এর খন্ডখোলা পঞ্চায়েত,ও রঘুনাথবাড়ি পঞ্চায়েত এর ওপর দিয়ে বয়ে গিয়েছে ।প্রায় ৮ কিমি এই পিচ রাস্তাটির বর্তমান অবস্থা বেহাল।প্রায় পুরো রাস্তাটি খানা খন্দে ভরা , চলাচলের অযোগ্য বললেও ভুল হবে না।
প্রসঙ্গত এই রাস্তার ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন নানা প্রান্তে। স্কুল কলেজ বাজার হাসপাতাল সবই এই রাস্তার ওপর নির্ভর। রাস্তার পাশে রয়েছে একাধিক প্রাথমিক ও হাইস্কুল, রয়েছে হাসপাতাল ও , তবুও দীর্ঘদিন বেহাল অবস্থা থাকলেও রাস্তা সারাইয়ের কাজ শুরু হওয়ার কোনো চিহ্ন নেই।
এই রাস্তা নিয়ে ক্ষোভ সাধারণ মানুষদের, দুর্ঘটনা নিত্যসঙ্গী হয়ে উঠেছে। তবুও প্রশাসন এর নজর নেই এই গুরুত্বপূর্ণ রাস্তা নিয়ে। কবে এই গুরুত্বপূর্ণ রাস্তা সারাইয়ের কাজ শুরু হবে , সেদিকে তাকিয়ে এলাকার মানুষজন।