এিদিব ঘোষ পূর্ব বর্ধমান,পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভার অন্তর্গত ২৫২ নম্বর বুথের পশড়া গ্রামের দুর্গা মন্দিরের সামনে সকল গ্রামবাসীকে একত্রিত করে ভিডিও প্রদর্শন ও স্ট্রিট কর্নারের মাধ্যমে ‘উন্নয়নের পাঁচালী’ তুলে ধরা হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাংলায় যে সর্বাঙ্গীণ উন্নয়ন হয়েছে, তার খতিয়ান সাধারণ মানুষের সামনে স্পষ্টভাবে উপস্থাপন করা হয়।এই উদ্যোগের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, শিক্ষা, রাস্তা-ঘাট ও সামাজিক সুরক্ষা সহ রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুফল গ্রামবাসীদের কাছে পৌঁছে দেওয়া হয় এবং মানুষের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তুলে তাঁদের মতামত ও অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনা হয়।
মানুষের সরকার, মানুষের উন্নয়ন—এই অঙ্গীকারেই এগিয়ে চলেছে ‘উন্নয়নের পাঁচালী’।
রায়না ২ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ তথা রায়না ২ ব্লক তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি সৈয়দ কলিমুদ্দিন (বাপ্পা) দার নেতৃত্বে উপস্থিত ছিলেন রায়না ১ পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি পবিত্র রায়, রায়না ২ পঞ্চায়েত সমিতির মাননীয়া সভাপতি পার্বতী ধারা মালিক, পঞ্চায়েত সমিতির মাননীয় কর্মাধ্যক্ষ সাগর বাগ, মাননীয়া আলো বাগ, পাশাপাশি বড়বৈনান অঞ্চলের অঞ্চল তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি ও অন্যান্য অঞ্চল নেতৃত্ব, গ্রাম পঞ্চায়েতের মাননীয়া প্রধান, দলীয় কর্মী-সমর্থকবৃন্দ এবং সাধারণ মানুষ।এই কর্মসূচির মাধ্যমে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিশা ও অনুপ্রেরণায় বাংলার উন্নয়নের রূপকথা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার বার্তা দেওয়া হয়।মানুষের সরকার, মানুষের উন্নয়ন—এই অঙ্গীকারই ‘উন্নয়নের পাঁচালী’।