এিদিব ঘোষ পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্ৰামে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। সেই উপলক্ষে ক্ষীরগ্রাম শ্রী যোগাদ্যা বাণীপীঠ পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী। পরীক্ষা শুরুর আগে তিনি পরীক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের মনোবল বাড়াতে উৎসাহমূলক কথা বলেন। পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে তিনি নিজ হাতে তাদের পেন উপহার দেন।
বিধায়কের এই উদ্যোগে খুশি ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। অপূর্ব চৌধুরী বলেন, “পরীক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তারা যেন নির্ভয়ে ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে পারে— এটাই আমাদের কামনা। সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”পরীক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসনের তরফে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়।এদিনের এই উদ্যোগ পরীক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে।