সুদীপ প্রধান,পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার বাহারপোতা কৃষ্ণ ভক্ত অনুরাগী বৃন্দের উদ্যোগে তিনদিনব্যাপী হরিনাম সংকীর্তন ও পথসভা ও অন্নপ্রসাদ বিতরণ এর আয়োজন করা হয়েছে। মূলত আজ এই গ্ৰামের প্রধান পল্লী সংলগ্ন মাঠ থেকে এই পরিক্রমা শুরু হয়ে চলবে প্রায় কয়েক কিঃমিঃ রাস্তা জুড়ে।অগনিত কৃষ্ণ ভক্ত অনুরাগী ও খোল করতাল এর মিলিত প্রয়াসে এই পথ পরিক্রমা চলবে । তিনদিনব্যাপী এই হরিনাম সংকীর্তন এর মধ্যে প্রতিদিন সন্ধ্যায় থাকবে নামি শিল্পীর দ্বারা কীর্তন গান ও প্রসাদ বিতরণ।আজ এই মহতী সনাতনী কৃষ্ণ ভক্ত অনুরাগী বৃন্দের উদ্যোগে সফল ও উৎসবে পরিণত হয়েছে।