শুভ্র জ্যোতি ঘোষ,পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার বড়বৈনান গ্রামে বড়বৈনান আমরা সবাই সংঘের পরিচালনায় তিন দিনব্যাপী পালিত হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, শীতবস্ত্র বিতরণ ও রক্তদান শিবির। সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, আবৃত্তি ,গান ও বসেআঁকো প্রতিযোগিতা ২৭শে ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সাথে সমাজের দুঃস্থ ব্যক্তিদের ১০০টি কম্বল বিতরণ করা হয়।
২৮ শে ডিসেম্বর ৯৬ জন রক্তদাতা রক্তদান শিবিরে রক্তদান করেন ২৯শে ডিসেম্বর ৭৬ জন প্রতিযোগী অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল বিভিন্ন শিল্পীদের উপস্থাপনায় সংগীতানুষ্ঠান একাঙ্ক নাটক ও গ্রামের ছেলে মেয়েদের উপস্থাপনায় নৃত্যানুষ্ঠান । গ্রামের মানুষদের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠানটি পূর্ণমাত্রা লাভ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের সর্বস্তরের সম্মানীয় ব্যক্তিবর্গ। কলকাতা ও শহরতলী হতে আগত ডাক্তারবাবু ও অন্যান্য সমাজসেবী মানুষদের সক্রিয় উপস্থিতি অনুষ্ঠানের পরিপূর্ণতা বাড়িয়ে তোলে
