পূর্ব বর্ধমান, ত্রিদিব ঘোষ : সংস্কৃতি, সম্প্রীতি ও মানুষের মিলনের বার্তা নিয়ে বাদুলিয়ায় শুরু হল “মনের মেলা”। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও পৌষ বরণ উৎসবকে কেন্দ্র করে আয়োজিত শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এই বিশেষ মেলা।ফিতে কাটা ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক শম্পা ধাড়া, বিডিএ-র চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, ভাইস চেয়ারম্যান কাকলি গুপ্ত তা সহ অন্যান্য জনপ্রতিনিধি, সমাজসেবী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।উদ্বোধনী মঞ্চে স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। লোকসংস্কৃতি, গান, নৃত্য ও নানা সৃজনশীল পরিবেশনায় মেলার প্রাঙ্গণ হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনক্ষেত্র। একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান মুগ্ধ করে দর্শকদের।“মনের মেলা” শুধুমাত্র একটি উৎসব নয়—এটি মানুষের ভাবনার আদান-প্রদান, মনের কথা বলা এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার এক সুন্দর উদ্যোগ। আগামী কয়েক দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও শিল্পকলার প্রদর্শনীতে মুখর থাকবে গোটা বাদুলিয়া।
