শুভ্র জ্যোতি ঘোষ, পূর্ব বর্ধমান:-প্রায় অর্ধশতকেরও বেশি পুরনো ঐতিহ্য বহন করছে, যা তার বর্ণময় আলোকসজ্জা, সুদৃশ্য প্যান্ডেল এবং সৃজনশীল থিমের জন্য বিখ্যাত। মাঘ মাসের শেষ বা ফাল্গুনের শুরুতে (বসন্ত পঞ্চমী) আয়োজিত এই পুজোয় স্থানীয় ক্লাবগুলো কেরালা বা বেনারসের মতো বিভিন্ন থিমে প্যান্ডেল তৈরি করে, যা দূর-দূরান্ত থেকে দর্শক আকর্ষণ করে। মগরার সরস্বতী পূজার ইতিহাস ৫০ বছরেরও বেশি পুরনো ।
এই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ হলো সুশৃঙ্খল পরিবেশ, আকর্ষণীয় আলোকসজ্জা এবং সুন্দর মাতৃ প্রতিমা।প্রতি বছরই মগরার বিভিন্ন ক্লাব নতুন নতুন ও বৈচিত্র্যময় থিম নিয়ে সরস্বতী প্রতিমা স্থাপন করে। পুজো উপলক্ষে নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে প্রতি বছরের।এই পূজার বিসর্জন দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ মগরায় এসে ভিড় জমায়।
সাধারণত সরস্বতী পূজা মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে উদযাপিত হয়, যা জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার দিন ।হুগলী জেলার মগরা সেই উদযাপনের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।