আদৃত পাল, পশ্চিম মেদিনীপুর: আজ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হলো তৃণমূল কংগ্রেসের ২৯ তম প্রতিষ্ঠা দিবস। খড়ার শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী চরণ দোলুই মহাশয়, ঘাটাল সাংগঠনিক জেলা এস সি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় দলুই মহাশয়, ভাইস চেয়ারম্যান পূর্বা ভূঁয়া মহাশয়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি আলোক কর্মকার মহাশয় এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সভাপতিবৃন্দ, মহিলা নেতৃত্ববৃন্দ, যুব নেতৃত্ব এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসের সৈনিকবৃন্দ।

দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বীরসিংহে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থানে গিয়ে ওনার প্রতীকৃতিতে মাল্যদান তৎসহ বীরসিংহ হাসপাতালে গিয়ে রোগীদের সাথে কথোপকথন এবং তাদেরকে ফল ও মিষ্টি বিতরণ করেন এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের তন্ময় বাবু, চেয়ারম্যান সন্ন্যাসী বাবু ও সীমন্ত খাঁ মহাশয় একটু অন্যরকম ভাবে ২৯ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল খরার শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।