নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পিংলা বিধানসভার মুন্ডুমারীতে বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল শুক্রবার। কেন্দ্রীয় নেতৃত্ব ও উত্তর প্রদেশের সমবায় মন্ত্রী জে পিএস রাথর-এর উপস্থিতিতে ৩ নম্বর ও ৪ নম্বর মণ্ডলের সমস্ত দায়িত্বশীল কার্যকর্তাদের নিয়ে এই বৈঠক আয়োজন করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস সহ দলের একাধিক জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্ব।
সংগঠনকে আরও শক্তিশালী করা, বুথস্তরে কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস জানান, মূলত sir নিয়ে তৃণমূলের মিথ্যাচার এবং কার্যকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এবং বিজেপি স্তরে জনসংযোগ বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।