এিদিব ঘোষ, পূর্ব বর্ধমান: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার ১৫ বছর যে উন্নয়ন করেছে তারই প্রচারের জন্য তৈরী হয়েছে #উন্নয়নের_পাঁচালী এবং যা নিয়ে গান বাঁধাও হয়েছে। মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নজরুল মঞ্চে সভা করে এই উন্নয়নের পাঁচালীর প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক আজ পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে ১৩ টি অঞ্চলে উন্নয়নের পাঁচালী প্রচারের জন্য সুসজ্জিত ১৩ টি ট্যাবলো (ই রিকশা) উদ্বোধন করা হলো আজ।
১৫ বছরের তৃণমূল সরকার সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন আমাদের মুখ্যমন্ত্রী যেমন শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রুপশ্রী, পথশ্রী, রস্তাশ্রী,সবুজসাথি, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, শস্যবীমা, সহ একাধিক প্রকল্প মানুষের জন্য করেছেন যার সুফল পাচ্ছে রাজ্যের আপামর মানুষ।সাধারণ মানুষ নিশ্চিত ভাবেই এগুলো জানেন। যদিও আমাদের নেত্রীর প্রতিটি কাজই মুখ্যমন্ত্রীর প্রচার। অতঃপর দলীয় নির্দেশে আজ থেকে জামালপুর ব্লক এর ১৩ টি অঞ্চলে উন্নয়নের পাঁচালীর প্রচার শুরুর জন্য ১৩ টি বিশেষ সুসজ্জিত ই রিকশার উদ্বোধন করা হলো। এই প্রচারের মাধ্যমে সরকারের সাফল্যের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে।