নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর: ফের আইআইটি খড়্গপুরে এক গবেষকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার গভীর রাতে পুরী রেলগেট সংলগ্ন রেললাইনের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ২৭ বছরের গবেষক শ্রবণ কুমারকে। স্থানীয়দের খবর পেয়ে জিআরপি তাঁকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
অবস্থার অবনতি হলে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানেই রবিবার রাতে তাঁর মৃত্যু হয়।আইআইটি সূত্রে জানা গেছে, মৃত গবেষক মেঘনাদ সাহা হলে আবাসিক ছিলেন। শনিবার রাতে তিনি কবে ও কেন বেরিয়েছিলেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য নেই। ট্রেনের ধাক্কায় মৃত্যু, নাকি অন্য কোনো রহস্য—সবদিকই খতিয়ে দেখছে পুলিশ।শ্রবণের পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। হঠাৎ মৃত্যুতে আইআইটি ক্যাম্পাস জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।