বাবলু বন্দ্যোপাধ্যায়,তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে অনলাইন লটারির রমরমা ব্যবসা শুরু হয়েছে। তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টির আশিস মণ্ডল জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যের কাছে লিখিতভাবে অভিযোগ জানায় বিষয়টি দেখবার জন্য। জেলা প্রশাসনের কাছে বিষয়টি লিখিত আকারে জানানোর পর জেলা জুড়ে অনলাইন লটারির বিরুদ্ধে জোরদার ধরপাকড় শুরু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। হলদিয়া, খেজুরী, কোলাঘাট, পাঁশকুড়া, মহিষাদল সহ বিভিন্ন থানা এলাকায় অনলাইন লটারির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় আট জনকে এ বিষয়ে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। জেলা প্রশাসনের অতি সক্রিয়তার বর্তমানে জুয়ারীরা সাট্টার আসরের দিকে ঝুঁকছে। বিভিন্ন স্থানে লক্ষ লক্ষ টাকা ব্যবসা শুরু হয়েছে বলে জানতে পারা গেছে।
তমলুক মহকুমা জুড়ে প্রধান প্রধান শহরকেন্দ্রিক জায়গাতে খেলা চলছে। দোকানের মধ্যেই পর্দা টাঙিয়ে টাকার বিনিময়ে ভাগ্য পরীক্ষা করা হচ্ছে সবাইয়ের অজান্তে। লক্ষ্য করা যাচ্ছে দিনান্তে দিন খায় যাদের ইনকাম সেইসব মানুষরাই এই খেলায় মর্ত হয়ে উঠছে মোটা টাকা পাওয়ার আশায়। দিনের পর দিন এই খেলায় মধ্য থেকে সর্বস্বান্ত হওয়ার খবরও আসছে বিভিন্ন স্থান থেকে। ঘরের জিনিসপত্র বিক্রি করে এই খেলায় মত্ত এলাকার শ্রমজীবী মানুষ থেকে শুরু করে পরিবহন দপ্তরের মানুষজন এমনই অভিযোগ। প্রশাসন সূত্রের খবর তমলুক মহকুমা এলাকাতেই সাট্টা খেলার দাপট সবচেয়ে বেশি।
বিজেপি নেতা আশিস মন্ডল জানান লটারির বিরুদ্ধে যে প্রশাসনের অভিযান তাকে স্বাগত, বর্তমানে সাট্টার নেশায় মানুষজন যেভাবে নিযুক্ত হচ্ছে প্রশাসনকে আরো সক্রিয়ভাবে নজর দেওয়া আবেদন জানিয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন লোটার বিরুদ্ধে ইতিমধ্যে শক্তপোক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে, সাট্টার বিরুদ্ধেও দ্রুত অভিযান চালানো হবে বলে জানিয়েছেন।