দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা, উপকূলে ঝোড়ো হাওয়া! উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

এখনই শেয়ার করুন

তারক হরি, পশ্চিম মেদিনীপুর: নিম্নচাপের প্রভাবে আজও দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির দাপট অব্যাহত থাকার সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতা রয়েছে।দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

শনিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। রবিবার থেকে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমতে পারে।অন্যদিকে উত্তরবঙ্গেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন ছত্তিশগড় এলাকায় থাকা গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে।

এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতাতেও আজ বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টি এবং দমকা হাওয়া হতে পারে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *