এিদিব ঘোষ পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমানের গলসির শিল্ল্যা পার্ক সংলগ্ন দামোদর নদে। বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেলেন রিপম দাস নামে এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার রামগোপালপুর ফাঁড়ির পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে গলসির কড়কডাল,বোলপুর গ্রাম থেকে পাঁচ যুবক দামোদর নদে স্নান করতে শিল্ল্যা পার্কের নিচে যান। পাঁচজনই নদীতে স্নান করতে নামেন। তাদের মধ্যে তিনজন নদীর অপর পারে যাওয়ার পরিকল্পনা করেন।
সেই মতো তারা যেতে শুরু করেন। কিন্তু কিছুটা যাওয়ার পর তিনজনই জলে তলিয়ে যেতে শুরু করেন বলে জানা গিয়েছে।পরিস্থিতি বুঝতে পেরে বাকি দুই বন্ধু তাদের উদ্ধারের জন্য নদীতে এগিয়ে যান। তাদের চেষ্টায় তিনজনের মধ্যে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও রিপম দাস জলে তলিয়ে যান। এরপর স্থানীয় বাসিন্দারাও নদীতে নেমে তার খোঁজ শুরু করেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবক রিপম দাসের কোনও সন্ধান মেলেনি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
