মেচেদা তে শ্রুতিমেলার আবৃত্তির আসর!!

এখনই শেয়ার করুন

বাবলু বন্দ্যোপাধ্যায় :- তমলুক শ্রুতিমালার আবৃত্তির আসর অন্যান্য বছরের মতো এবারেও বসেছিল পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার বিদ্যাসাগর গ্রন্থাগারে রবিবার। শতাধিক আবৃত্তিকার বিভিন্ন আঙ্গিকে বাদ্যযন্ত্র সহযোগে পরিবেশন করলো সমবেত আবৃত্তি। শ্রুতিমালার কর্ণধার স্বাতী ভৌমিকের ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আবৃত্তির উপযোগিতা নিয়ে বক্তব্য রাখেন ডা: বিশ্বনাথ পড়িয়া, সাহিত্যিক সুকুমার মাইতি, বাচিক শিল্পী অশোক দেওয়ান, শান্তিপুর ১ এর পঞ্চায়েত প্রধান মুনমুন পাজা, ডা: পার্থপ্রতিম পান, শীতল ভৌমিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন সঞ্চিতা মিত্র।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *