চিত্রশিল্পী যোগেন চৌধুরী স্মরণে উন্মুক্ত চিত্র প্রদর্শনী মেচেদাতে !!

এখনই শেয়ার করুন

বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক :- দুরারোগ্য ক্যান্সারে সদ্য মারা গিয়েছেন প্রখ্যাত চিত্রশিল্পী পদ্মভূষণপ্রাপ্ত যোগেন চৌধুরী। তাঁর স্মরণে পূর্ব মেদিনীপুর জেলা আর্ট ফোরাম ও নন্দলাল বসু মেমোরিয়াল স্কুল অফ আর্ট এর উদ্যোগে মেছেদা শহীদ ক্ষুদিরাম পার্কে শুক্রবার সারাদিনব্যাপী উন্মুক্ত চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। ফোরামের সদস্যরা লাইভ পেন্টিং-এ অংশগ্রহণ করে একাধিক ছবি এঁকে শিল্পীকে স্মরণ করেছে।

এছাড়াও শতাধিক চিত্র প্রদর্শনীতে ছিল। নন্দলাল বসু আর্ট স্কুলের শিক্ষার্থী পলাশ মাপা ও সৌম্য জানা বলেন–যোগেন চৌধুরীকে শ্রদ্ধা জানাতেই প্রকাশ্যে এই শিল্প প্রদর্শনী আয়োজন করেছি, সামাজিক যেকোনো সমস্যা নিয়েই আমরা ছবি আঁকি। পূর্ব মেদিনীপুর জেলা আট ফোরামের কনভেনর স্বপন জানা জানান,কলেজ- বিশ্ববিদ্যালয়ের নতুন চিত্রশিল্পীরা শুধু ক্যারিয়ার গড়ে তোলার জন্য নয়, সামাজিক যে কোন অন্যায়ের বিরুদ্ধে চিত্র অঙ্কনের মধ্য দিয়ে তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। তারই অঙ্গ হিসাবে আজকের কর্মসূচি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *