অমরজিৎ দে, ঝাড়গ্রাম :- বেঙ্গালুরুতে অনুষ্ঠিত U-15 সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা–২০২৬-এর ফাইনালে দুর্দান্ত লড়াই করে আসামের কামরুপ মেট্রোপলিটন সিনিয়র সেকেন্ডারি স্কুলকে ১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হলো ঝাড়গ্রামের গর্ব, মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ।
এই জয় ঝাড়গ্রামের ক্রীড়াক্ষেত্রের গৌরব, বাংলার মাটির প্রতিভার জয় এবং তরুণ ফুটবলারদের অদম্য স্বপ্নের জয়। আবারও প্রমাণিত—ঝাড়গ্রাম সেরার সেরা! মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠের সমস্ত খেলোয়াড়, কোচ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
