বন্যায় ডুবে শ্মশান, ডিঙিতে দেহ নিয়ে শেষযাত্রা ঘাটালে

এখনই শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর

বন্যার জলে শ্মশান ডুবে যাওয়ায় ফের চরম দুর্ভোগের ছবি ঘাটালে। মৃতদেহ সৎকারের জন্য ডিঙি নৌকায় করে উঁচু জায়গার শ্মশানে নিয়ে যেতে হল পরিজনদের।

প্রতি বছর বন্যায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, শ্যামপুরে বৈদ্যুতিক চুল্লি তৈরির কাজ ২০২১ সালে শুরু হলেও এখনও অসম্পূর্ণ। ২০২০ সালে ১ কোটি ৬৯ লক্ষ এবং পরে আরও ১ কোটি ১৪ লক্ষ টাকা বরাদ্দ হলেও কাজ শেষ হয়নি বলে জানা গিয়েছে।

বন্যার সময় এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত বৈদ্যুতিক চুল্লির নির্মাণকাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন ঘাটালবাসী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *