বাবলু বন্দ্যোপাধ্যায় তমলুক :- প্রকাশিত হল কবি কৃতিসুন্দর পাল সম্পাদিত ‘কবিতার আড্ডা’ শারদ সংকলন। প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তমলুকের কাকগাছিয়া পার্টি অফিসের ভূমি পূজনের উদ্বোধন করার পর কলকাতা যাওয়ার পথে বই দুটি উদ্বোধন করেন। ১৭২ পৃষ্ঠার এই পত্রিকাটি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের কবি ও লেখকদের লেখায় সমৃদ্ধ। ২৯ বছর ধরে চায়ের আড্ডা থেকে প্রকাশিত হয়ে আসছে এই কবিতা বিষয়ক পত্রিকা ‘কবিতার আড্ডা’ । প্রচ্ছদে প্রশংসিত কাব্যিক পাল।
কবিতা লিখেছেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, শ্যামলকান্তি দাশ, অজিত বাইরি, সুনীল চক্রবর্তী, কালিদাস ভদ্র, যশোধরা রায়চৌধুরী শংকর চক্রবর্তী, রিনা গিরি প্রভাত মিশ্র, দেবব্রত দত্ত, বরুন মন্ডল, সুজিত ভৌমিক প্রমুখ। কবিতা বিষয়ক গদ্য লিখেছেন অধ্যাপক সত্যকাম বাগচী, তাপস বৈদ্য, সেলিম মল্লিক, আবু রাইহান প্রমুখ। এদিন কৃতিসুন্দর পাল ও সুনীল চক্রবর্তী প্রণীত ‘ভারতকেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জি’ গ্ৰন্থটিও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন রাজ্য নেতা অনুপম মল্লিক, মন্ত্রী হরে কৃষ্ণ বেরা ও বর্ষীয়ান আইনজীবী মলয় সিনহা।
