খণ্ডঘোষের কুমিরকোলায় রাতের অন্ধকারে বাস চুরির চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য !!

এখনই শেয়ার করুন

এিদিব ঘোষ পূর্ব বর্ধমান:- স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক আড়াইটে নাগাদ কুমিরকোলা-বর্ধমান রুটের ‘ঈশ্বর’ বাসটি স্টার্ট করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। দাবি করা হচ্ছে, বাসটি নিয়ে প্রায় ৫০০ মিটার যাওয়ার পর রাস্তার পাশে সেটি নামিয়ে দেওয়া হয়।

এরপর বাসটি ফেঁসে গেলে সেটি ফেলে দ্রুত পালিয়ে যায় অভিযুক্তরা বলে অভিযোগ। স্থানীয় মানুষজন বিষয়টি টের পেয়ে যেতে পারেন—এই আশঙ্কাতেই বাসটি ফেলে পালানোর দাবি করা হয়েছে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা বা বাস উল্টে যাওয়ার মতো ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত, কীভাবে বাসটি স্টার্ট করা হয়েছিল এবং ঠিক কী কারণে বাসটি ফেলে পালানো হল—এই প্রশ্নগুলির উত্তর এখনও স্পষ্ট নয়।ঘটনার প্রকৃত সত্য তদন্তের পরই পরিষ্কার হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *