এিদিব ঘোষ পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলার হরিহরপুরে সিদ্ধেশ্বরী মায়ের কালীতলায় আয়োজিত হল মহিলাদের এক আনন্দঘন বনভোজন। সকল গ্রামের বহু মহিলা এদিন একসঙ্গে সমবেত হয়ে পুজোর সামগ্রী ও খাবার নিয়ে অংশ নেন এই বিশেষ আয়োজনে।মন্দির প্রাঙ্গণে এদিন ছিল উৎসবের আবহ। কেউ পুজোর সামগ্রী সাজাতে ব্যস্ত, কেউ আবার দল বেঁধে গল্প-আড্ডায় মেতে ওঠেন। সঙ্গে ছিল নানা রকম ফলমূল ও খাবারের আয়োজন।
মন্দিরের সামনে খাওয়া-দাওয়া, হাসি-আড্ডা ও আনন্দে বেশ কিছুটা সময় কাটান তাঁরা।দৈনন্দিন ব্যস্ততার বাইরে গ্রামের মহিলাদের এমন সম্মিলিত আয়োজনে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। একসঙ্গে সময় কাটানোর এই বনভোজন শুধু আনন্দের উপলক্ষই নয়, গ্রামের মহিলাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, যোগাযোগ ও সামাজিক বন্ধন আরও মজবুত করারও একটি সুন্দর উদ্যোগ।
পূর্ব বর্ধমান থেকে এিদিব ঘোষ রিপোর্ট জন কন্ঠ সংবাদ, আপনার কথা, আমাদের কন্ঠে।
